রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাটির কবর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা

রিফাত হত্যা: ফুফাত বোন থেকে আরেক চাঞ্চল্যকর তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনায় আরেক চাঞ্চল্যকর তথ্য মিলেছে। ওই হত্যার আগের দিন ২৫ জুন দুপুরে স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির সঙ্গে ফুফাত বোন হ্যাপি বেগমের বাসায় গিয়েছিলেন রিফাত শরীফ। সেখানে রিফাতের সঙ্গে ঝগড়া হলে এক পর্যায়ে ডিভোর্স চান মিন্নি।

গত রোববার এমন তথ্য উঠে এসেছে বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে দেয়া হ্যাপি বেগমের জবানবন্দিতে। সাক্ষ্য প্রদান শেষে তিনি আরো জানান, বিয়ের পরও মিন্নি স্বাধীনভাবে চলতে চেয়েছিল। কিন্তু রিফাত তাতে রাজি ছিল না। এ কারণে তার বাসায় রিফাতের কাছে ডিভোর্স চেয়েছিল মিন্নি।

এ হত্যা মামলায় গতকাল আদালতে আরও দুই জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। তারা হলেন- বরগুনা পৌর কাউন্সিলর ফারুক শিকদার ও জয় চন্দ্র রায়। এ সময় মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ৯ আসামি সেখানে উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত এ মামলায় ৩৮ জনের সাক্ষ্য ও জেরা সমাপ্ত হয়েছে।

এদিকে, মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানি শেষে গতকাল রোববার সাক্ষীকে হুমকির অভিযোগের বিষয়ে তদন্তের আদেশ দেন বিচারক মো. আছাদুজ্জামান মিয়া। এর আগে গতকাল সকালে জেলা কারাগার থেকে কড়া পুলিশি পাহারায় আসামিদের আদালতে হাজির করা হয়।

-এটি