বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করলেন আনিস মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে সরকারের অতিরিক্ত সচিব আনিস মাহমুদ আজ সোমবার সকালে যোগদান করেছেন।

তিনি ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু: আ: হামিদ জমাদ্দারের স্থলাভিষিক্ত হলেন। এর আগে গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিস মাহমুদকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা আনিস মাহমুদ ১৯৯১ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন জেলা-উপজেলায় এসি ল্যান্ড, ইউএনও, এডিসিসহ নেত্রকোণা ও খুলনার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

নবনিযুক্ত মহাপরিচালক দায়িত্বভার গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি সভায় মিলিত হন। এ সময় মহাপরিচালক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে তাঁরই হাতে গড়া প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে পারা অত্যন্ত সৌভাগ্যের বিষয়।

এ দায়িত্বে নিয়োগ দানের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ই-নথি চালু, পরিচ্ছন্ন কর্মপরিবেশ, শৃঙ্খলা ও বিধি-বিধানের আলোকে কাজ করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়া সকলকে সাথে নিয়ে নতুন উদ্যমে নতুন কর্মপরিকল্পনায় কাজ শুরু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন নবনিযুক্ত মহাপরিচালক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক মু: আ: হামিদ জমাদ্দার, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহমদ, ৫৬০ মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলামসহ পরিচালকবৃন্দ ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ