শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮


যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি ফিলিস্তিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত মেটাতে মার্কিন প্রেসিডেন্ট দোনাল্ড ট্রাম্প যে শান্তি প্রস্তাব দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকিও দিয়েছেন তিনি।

শনিবার (১ জানুয়ারি) মিসরের রাজধানী কায়রোতে আরব লীগের জরুরি বৈঠকে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ফিলিস্তিনের প্রেসিডেন্টের আহ্ববানেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দীর্ঘ বক্তৃতায় মাহমুদ আব্বাস বলেন, মার্কিন প্রেসিডেন্টের তথাকথিত শতাব্দী সেরা চুক্তি ফিলিস্তিনের কোনো উপকারে আসবে না। এ বিষয়ে আরব বিশ্বকে একত্রিত হতে হবে।

তিনি বলেন, ট্রাম্পের প্রস্তাবিত চুক্তি ফিলিস্তিন প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম নিরাপত্তা সম্পর্ক ছিন্ন করা হবে। কারণ যুক্তরাষ্ট্র শুধু ইসরায়েলের স্বার্থের কথা চিন্তা করে এ চুক্তির পরিকল্পনা করেছে। ইসরায়েলের সঙ্গে যেকোন ধরনের আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রকে মেনে নেনে না ইসরায়েল। যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য আরো দেশ আসে তাহলে ভেবে দেখা যাবে।

এ বিষয়ে আরব লীগের প্রেসিডেন্ট আহমেদ আবদুল ঘেইত বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে এ প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বৈদেশিক নীতির তীব্র পরিবর্তন প্রকাশ করেছে। এর মাধ্যমে কোনো শান্তি বা সমাধান আসতে পারে না।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ডিল অব দ্য সেঞ্চুরি উন্মোচন করেন। ফিলিস্তিনবিরোধী এই চুক্তি অনুযায়ী সমগ্র বায়তুল মুকাদ্দাস ইসরায়েলকে হস্তান্তর করা হবে। বিভিন্ন দেশে যেসব ফিলিস্তিনি শরণার্থী রয়েছেন তারা আর তাদের ভিটেমাটিতে ফিরতে পারবে না। গাজা আর পশ্চিম তীরের বাকি জায়গাটুকুই কেবল ফিলিস্তিনের অধিকারভুক্ত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ