মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

তানজানিয়ায় তেল পড়া আনতে গিয়ে পদদলিত হয়ে নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত মোশি শহরের একটি স্টেডিয়ামে তেল পড়া আনতে গিয়ে পদদলিত হয়ে পাঁচ শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন।

আজ রোববার একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কিলিমানজারো পর্বতের ঢালে অবস্থিত মোশি শহরে খ্রিষ্টানদের ওই প্রার্থনায় শত শত মানুষ জড়ো হয়। তারা সেখানে বনিফেস মোয়াম্পোসা নামের এক পাদ্রীর আহ্বানে আশীর্বাদের তেল নেয়ার জন্য সেখানে জড়ো হয়েছিলেন। এসময় হুড়োহুড়িতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

এই ঘটনায় মোশির জেলা কমিশনার কিপ্পি ওয়ারিয়োবা বলেন, তেল নেয়ার সময় হুড়োহুড়িতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি রাতে ঘটে এবং সেখানে অনেক মানুষ ছিলেন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। আমরা এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ