রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

আকসা হাতছাড়া হলে কাবার নিরাপত্তা হুমকিতে পড়বে: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমরা যদি আল-আকসা মসজিদকে রক্ষা করতে ব্যর্থ হই, ভবিষ্যতে তারা কাবা-কে লক্ষ্যবস্তু করলে আমরা তখনও কিছু করতে পারব না।

এ কারণেই আকসা আমাদের জন্য লাল সীমা।

গত শুক্রবার (১ ফেব্রুয়ারি) তুরস্কের রাজধানী আঙ্কারায় এক বৈঠকে এসব কথা বলেছেন দেশটির রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগান গতকাল তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নিয়ে নীরবতার জন্য আরব ও মুসলিম নেতাদের নিন্দা জানিয়েছেন এরদোগান। আরব নেতাদের সমালোচনা করে তিনি বলেছেন, আপনারা আর কখন কণ্ঠস্বর তুলবেন?

ফিলিস্তিন ও জেরুসালেম ইস্যুটি সব মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তুরস্কের রাষ্ট্রপতি।

সৌদি আরব বেশিরভাগ ক্ষেত্রেই নীরব। তারা কখন কথা বলবে? ওমান, বাহরাইন, আবুধাবির নেতৃত্ব নিয়েও একই কথা বলবো।

তিনি আরও বলেন, এমনকি তারা সেখানে গিয়ে তাদের প্রশংসা করেন। আপনাদের প্রতি লজ্জা। কিছু আরব দেশ এ জাতীয় পরিকল্পনাকে সমর্থন করে জনগণ, জেরুসালেম এবং মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।

তুরস্কের রাষ্ট্রপতি বলেন, ইসরায়েলের মতো একটি ‘দুর্বৃত্ত রাষ্ট্র’-কে তুরস্ক কখনোই গ্রহণ করেনি এবং গ্রহণ করবেও না।

গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পনা ঘোষণার পরেই এর বিরুদ্ধে তুরস্কের তীব্র বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেছিলেন এরদোগান। তখন সেখানে তিনটি আরব দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

জেরুসালেম শহরের মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্মৃতিস্তম্ভের গুরুত্ব তুলে ধরে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে সবাইকে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ