শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

হাইয়াতুল উলইয়ার বৈঠক কাল, থাকবেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

আগামীকাল ২ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক কার্যালয়ে সকাল ৯ টা থেকে এ বৈঠক শুরু হবে।

এতে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আহমদ শফী সভাপতিত্ব করবেন বলে জানা যায়।

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২ তারিখের বৈঠক অনেকদিক থেকেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সদ্য ইন্তেকাল করা হাইয়াতুল উলইয়ার কো চেয়ারম্যন আল্লামা আশরাফ আলী রহ. ও  সদস্য আল্লামা আযহার আলী আনোয়ার শাহ- এর রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হবে বৈঠকে। এছাড়াও এতে খতমে নবুওয়ত ও কাদিয়ানী ইস্যুও বিশেষভাবে প্রাধান্য পাবে।

এতে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির ৩২ সদস্য এ বৈঠকে উপস্থিত থাকবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ