শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার

ফিলিস্তিন সম্পর্কে সৌদির উদাসীনতা নিয়ে এরদোগানের সমালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র বিরুদ্ধে চুপ থাকায় সৌদি আরবসহ আরব দেশগুলো বিশ্বাসঘাতক বলে সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

গতকাল শুক্রবার আঙ্কারায় দলের সভায় এরদোগান বলেন, ‘কিছু আরব দেশ যারা এই জাতীয় পরিকল্পনাকে সমর্থন করে তারা জেরুসালেমের সাথে, পাশাপাশি তাদের নিজস্ব লোকদের সাথে এবং আরও গুরুত্বপূর্ণভাবে সমস্ত মানবতার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করছে।’

এ সময় ফিলিস্তিনিদের অধিকার আদায়ে সোচ্চার এরদোগান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের সমালোচনা করে বলেন, ‘বিশেষত সৌদি আরব নীরব রয়েছে। তারা কবে নীরবতা ভঙ্গ করবে? ওমান, বাহরাইন এবং আবুধাবিও একই ভূমিকা পালন করছে।’

লিবিয়া নিয়ে সৌদি আরবের সাথে তুরস্কের সম্পর্কের আরও অবনতি হয়েছে। দেশটিতে চলমান গৃহযুদ্ধে তুরস্ক ত্রিপোলিতে জাতিসংঘ-অনুমোদিত ও স্বীকৃত সরকারকে সমর্থন করে এবং সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত পূর্বাঞ্চলের কমান্ডার খলিফা হাফতারকে সমর্থন করে, যিনি লিবিয়ার তিন-চতুর্থাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ