সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত

করোনাভাইরাসে মৃতের সংখ্যা নিয়ে মিথ্যা বলছে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা নিয়ে চীন সরকার আনুষ্ঠানিকভাবে যে হিসাব দিয়েছে প্রকৃতপক্ষে ওই ভাইরাসে মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করা হচ্ছে।

অভিযোগ উঠেছে, হাসাপাতালে মৃতের কোনো রেকর্ড না রেখেই তড়িঘড়ি করে মরদেহগুলো সৎকার করার কাজ করছে চীন।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী চীনের উহান শহরে মরদেহ সৎকারের সঙ্গে জড়িত শ্রমিকরা বলছেন, হাসপাতাল থেকে তাদের কাছে সৎকারের জন্য যে মরদেহগুলো পাঠানো হচ্ছে তার বেশিরভাগের কোনো রেকর্ড রাখছে না হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, উহান থেকেই প্রাণঘাতী এই ভাইরাসটি বিশ্বে বিস্তার লাভ করেছে।

বিবিসি ও গার্ডিয়ান চীনা কর্তৃপক্ষের বরাতে শুক্রবারের প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২১৩ জন। এছাড়া এতে আরও অন্তত ৯ হাজার ৬৯২ জন আক্রান্ত হয়েছেন। চীনের বিরুদ্ধে অভিযোগ, সংখ্যাটা অনেক কম দেখানো হচ্ছে। মৃত ও আক্রান্তের সংখ্যা ধামাচাপা দিয়ে মানুষকে ভুল তথ্য দিচ্ছে চীন।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচেভেলের পূর্ব এশিয়া প্রতিনিধি উইলিয়াম ইয়াং ব্রিটিশ দৈনিক দ্য সানকে বলেছেন, ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে চীন গোটা বিশ্বকে যে তথ্য দিয়ে আসছে তা নিয়ে সন্দিহান হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তারা এ নিয়ে অসম্পূর্ণ তথ্য দিচ্ছে, যার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ