সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

'সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য দেশবাসী আগামী ৪৮ ঘণ্টা ই‌সির দিকে তা‌কিয়ে আছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য দেশবাসী আগামী ৪৮ ঘণ্টা নির্বাচন ক‌মিশনের (ইসি) দিকে তা‌কিয়ে আছে বলে জা‌নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল।

আজ বৃহস্প‌তিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে সাংবা‌দিকদের সঙ্গে এক মত‌বি‌নিময় সভায় এ কথা বলেন তিনি।

তা‌বিথ বলেন, নির্বাচনের দিন ঘিরে শঙ্কা রয়েছে। পোলিং এজেন্টরা কেন্দ্রে থাকতে পারবে কিনা তা নিশ্চিত নই, ইভিএম'র বিষয়টা নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। ইতিবাচক মনোভাব নিয়ে এগোচ্ছি। নির্বাচন কমিশনের ভূমিকার উপর নির্ভর করে নিবার্চন কেমন হবে।

তি‌নি বলেন, দেশ সংকটে আছে। আমরা সকলে বিভক্ত হয়ে গেছি। জনগণের সমস্যা সমাধানে ঐক্য প্রয়োজন। মেয়রের জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি।

এসময় তি‌নি বি‌ভিন্ন সময়ে সাংবা‌দিকদের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং সমবেদনা প্রকাশ করেন।

এসময় উপ‌স্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপ‌তি ইকবাল সোবহান চৌধুরী, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, সাবেক সভাপ‌তি শওকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ই‌লিয়াস হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবা‌দিক ইউ‌নিয়নের সভাপ‌তি রুহুল আ‌মিন গাজী, মহাস‌চিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবা‌দিক ইউ‌নিয়নের সভাপতি ‌কাদের গ‌নি চৌধুরী, সাধারণ সম্পাদক শ‌হিদুল ইসলাম,‌ ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, বিএন‌পি চেয়ারপারসনের উপদেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক শামা ওবা‌য়েদ, প্রচার সম্পাদক শহীদ উ‌দ্দিন চৌধুরী এ্যানীসহ বিএন‌পি ও তার অঙ্গ সহযো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।

-এএ