বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

আল্লামা আনোয়ার শাহ স্মরণে দারুর রাশাদে দোয়া অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দিন তাসলিম
ক্যাম্পাস প্রতিনিধি

সদ্য প্রয়াত আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতুল কওমিয়ার সিনিয়র সদস্য আল্লামা আযহার আলী আনোয়ার শাহের রূহের মাগফেরাত কামনায় রাজধানীর মিরপুরের দারুর রাশাদে দোয়া অনুষ্ঠিত হয়।

আজ (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার বাদ ফজর মাদরাসার নিয়মিত আমল জিকির মজলিসে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন বাংলাদেশে সফররত ভারতের ঐতিহ্যবাহী ইলমী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী।

এর আগে মাদরাসা ছাত্রদের বুখারী শরিফের দরস প্রদান ও গুরুত্বপূর্ণ উপদেশ দেন আল্লামা খায়রাবাদী।

ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন,  ইলম অর্জনে ছাত্রদের আশরাফ আলী থানভী রহ.- এর তিন উপদেশ অর্থাৎ এখলাস,খোদাভীতি ও বিনয় অবলম্বন করতে হবে।

তিনি আরো বলেন, তালিবে ইলমরা যেন হীনমন্যতায় না ভোগে এবং নিজেদের উদ্দেশ্য (উম্মতের রাহবারি) ভুলে না যায়।

আলোচনা শেষে ছাত্রদের নিয়ে অত্যন্ত হৃদয়স্পর্শী দোয়া করেন আল্লামা খায়রাবাদী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ