রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ বিদ্যমান জ্বালানি সংকটের কারণ যুদ্ধ, সরকার দায়ী নয়: রিজভী ‘শিক্ষার্থী না থাকায় খালি থেকে যাচ্ছে পলিটেকনিক-ভোকেশনাল’ 

মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল গ্রিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউরোপের গ্রিসে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। অ্যাথেন্স জিওডাইনামিক ইন্সটিটিউটের পক্ষ থেকে দেওয়া তথ্যের ভিত্তিতে এ খবর প্রকাশ করেছে এপি।

এপির সূত্রে জানা যায়, স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) পর্যটন শহর রোডসের কাছে ভূমিকম্পটি আঘাত হানে।

অ্যাথেন্স জিওডাইনামিক ইন্সটিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি আঘাত হেনেছে কারপাথোস থেকে ৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে। এটি রোডস ও ক্রিস দ্বীপের একদম কাছেই।

এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এজেন সাগরের কারপাথোস দ্বীপে ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এ দিকে এই ভূমিকম্পের ফলে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আখিসার এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে বাড়ি-ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে দেখা গেছে এই এলাকার বাসিন্দাদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ