সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আল্লামা আনোয়ার শাহর ইন্তেকালে কওমি কাউন্সিলের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক-এর সহ-সভাপতি বিশিষ্ট আলেমে দীন আল্লামা আযহার আলী আনোয়ার শাহের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কওমি কাউন্সিলের সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ।

আজ বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, আজ আমরা আমাদের একজন অভিবাবককে হারালাম।

শোক বার্তায় তিনি আরও বলেন, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ইসলামী শিক্ষা সম্প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ইসলাম ও দীনের প্রয়োজনে বিশেষ অবদান রাখেন। দেশ বিদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। তার মৃত্যুতে দেশ একজন ইসলামী শিক্ষাবিদকে হারিয়েছে। যা অপূরণীয়।

মাওলানা আব্দুস সামাদ মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব ও তার শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন এবং তাদেরকে সবরে জামিল ইখতেয়ারে তাওফিক কামনা করেন আল্লাহ তায়ালার দরবারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ