মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ে, শাস্তির দাবিতে ১২৩০ নাগরিকের বিবৃতি সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন  গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু খেলাফত মজলিস লুটন শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত চার দিনের সফরে ঢাকায় দেওবন্দের মুহতামিম পায়ে হেঁটে হজের উদ্দেশে রওয়ানা করলেন নাটোরের দুলাল হোসেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমান বিধ্বস্তের ঘটনায় থেমে গেলো তালেবান-মার্কিন শান্তি আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে যে আলোচনা চলছিল তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সাবেক তালেবান নেতা ও আফগান সর্বোচ্চ শান্তি পরিষদের সভাপতি সাইয়্যেদ আকবার আগা।

তিনি আরো বলেন, দোহায় মার্কিন বিশেষ প্রতিনিধির সঙ্গে তালেবান প্রতিনিধিদলের চলমান বৈঠক স্থগিত করা হয়েছে।

আকবার আগা বলেন, আফগানিস্তানে সহিংসতা বন্ধের জন্য যুক্তরাষ্ট্র তালেবানদের প্রতি যে আহ্ববান জানিয়েছে তা প্রত্যাখ্যান করায় দু'পক্ষের আলোচনা বন্ধ হয়েছে।

দোহা আলোচনা এমন সময় স্থগিত করা হলো যখন আফগানিস্তানের গজনি প্রদেশে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তালেবান বিমানটি ভূপাতিত করার দাবি করলেও যদিও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করছে।

তালেবান প্রতিনিধিদলের প্রধান সাইয়্যেদ আকবার আগা আরো বলেন, মার্কিন বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদ আলোচনা স্থগিত হওয়ার পরপরই দোহা ত্যাগ করেছেন। সেখান থেকে তিনি আফগানিস্তানের রাজধানী কাবুল অথবা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এ যেতে পারেন।

এর আগেও তালেবান হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার পর তালেবান ও মার্কিন কূটনৈতিকদের মধ্যকার আলোচনা স্থগিত হয়েছে। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পর্যন্ত ১১ দফা বৈঠক করেছে তালেবান ও যুক্তরাষ্ট্র। কিন্তু কোনো ফলাফল আসেনি এসব বৈঠক থেকে। সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ