সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

নির্বাচন কমিশনে ১৪০ অভিযোগ তাবিথ আউয়ালের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে ১৪০টির বেশি অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে শেরশাহ সুরী ঈদগাঁও মাঠের সামনে পথসভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সাংবাদিকদের তাবিথ আউয়াল বলেন, ইসিতে ১৪০টির বেশি অভিযোগ করেছি। এগুলো আমলে না নিয়ে ১০২টি নিষ্পত্তি করে দিয়েছে।

নেতাকর্মীদের ভোটকেন্দ্রে অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত নির্বাচনে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়। এবার পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে সেটি সম্ভব হবে না।

নিরপেক্ষভাবে ভোট আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানাই। যাতে ভোটাররা ভয়ভীতি মুক্ত হয়ে ভোট প্রয়োগ করতে পারেন।

সবাইকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তাবিথ আউয়াল বলেন, ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি, সবাই সজাগ ও সতর্ক থাকবেন। ভোটের দিন নিজের ভোট নিজে দেবেন, তা হলে আর অন্য কেউ ভোট চুরি করতে পারবে না।

ভোট কারচুপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের রুখে দাঁড়াতে হবে। বর্তমান সরকার ভয় পাচ্ছে। ধানের শীষের পক্ষে গণঅভ্যুত্থান ঘটে গেছে। এবার ধানের শীষে ব্যাপক ভোট পড়বে। তাই তারা বিশৃঙ্খলা ও বিতর্ক সৃষ্টি করবে। আমরা কোনো সুযোগ দেব না। ১ তারিখ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেব। আমরা জনগণের ক্ষমতা ফিরিয়ে আনব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ