রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ বিদ্যমান জ্বালানি সংকটের কারণ যুদ্ধ, সরকার দায়ী নয়: রিজভী ‘শিক্ষার্থী না থাকায় খালি থেকে যাচ্ছে পলিটেকনিক-ভোকেশনাল’  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮ ‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০

লিবিয়ানদের পাশে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ তুরস্ক: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, লিবিয়ানদের পাশে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ তুরস্ক।

গতকাল রোববার (২৬ জানুয়ারি) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দেশটির প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তিব্বনীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, লিবিয়ার জনগণের প্রয়োজনের সময় তুরস্ক তাদের পাশে অটলভাবে দাঁড়িয়ে আছে। আঙ্কারা লিবিয়ায় শান্তি নিশ্চিত করতে এবং জাতিসংঘ স্বীকৃত সরকারের বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধ করতে সচেষ্ট।

তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, আলজিয়ার্সে অনুষ্ঠিত এ বৈঠকে অর্থনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা এবং পর্যটনক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন এরদোগান ও আবদেল মাদজিদ।

পাশাপাশি তুরস্ক-আলজেরিয়া উচ্চস্তরের সহযোগিতা কাউন্সিল প্রতিষ্ঠার জন্য একটি দ্বিপক্ষীয় চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ