রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ বিদ্যমান জ্বালানি সংকটের কারণ যুদ্ধ, সরকার দায়ী নয়: রিজভী ‘শিক্ষার্থী না থাকায় খালি থেকে যাচ্ছে পলিটেকনিক-ভোকেশনাল’  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮ ‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ

মসজিদে ইহুদিবাদীদের হামলা বন্ধের দাবি জানালো ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের মসজিদে হামলা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, জেরুজালেম শহরের সাড়ে চার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বাইতুল সাফাফা মসজিদে যে আগুন দিয়েছে তার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল সরকারের রাজনীতি এবং মনোভাবের পরিচয় ফুটে উঠেছে। এ হামলার মাধ্যমে একথা পরিষ্কার হয়েছে, ইসরায়েল সরকার চরমপন্থী ও উগ্রবাদী ইহুদিদেরকে অধিকৃত পশ্চিম তীরে বসতি গড়ে দিতে চায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, চরমপন্থীরা একটা কালো আদর্শ অনুসরণ করে যার ভিত্তি হচ্ছে বর্ণবাদ, ঘৃণা, সহিংসতা এবং ধর্মীয় অসহিষ্ণুতা। তারা এই ধরণের আদর্শের মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যা অন্যদের অধিকার এবং অস্তিত্বকে অস্বীকার করে।

ইহুদিবাদীরা সম্প্রতি মুসলমানদের মসজিদে হামলার পাশাপাশি খ্রিস্টানদের ধর্মীয় স্থাপনায়ও হামলা চালিয়েছে। একে ধর্মীয় সংঘাত সৃষ্টির বিপজ্জনক নজির বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, সম্প্রতি ফিলিস্তিনের জেরুজালেম শহরে একটি মসজিদে ইহুদি বসতি স্থাপনকারীরা হামলা চালায়। তাতে বাইতুল সাফাফা মসজিদটি পুড়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ