শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা 

হারের ভয়ে বিএনপি সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে। নির্বাচন নিয়ে বিএনপি যেসব অভিযোগ করছে, তার বিন্দুমাত্র সত্যতা নেই।’

আজ শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি আসলেই একটি নালিশনির্ভর দল। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপির মতো অমন ব্যর্থ রাজনৈতিক দল আর আসেনি। দলটি আন্দোলনে যেমন ব্যর্থ হয়েছে, নির্বাচনেও তেমনিভাবে ব্যর্থ। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে নিশ্চিত পরাজয় দেখে বিএনপি নেতারা এখন নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছেন।

নির্বাচনে সবার জন্য সমতল (লেভেল প্লেয়িং ফিল্ড) ভূমি নেই বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির অভিযোগ হাওয়ার ওপরে। এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। পারলে তারা অভিযোগের পক্ষে প্রমাণ নিয়ে আসুক। মনগড়া কথা না বলে তথ্যপ্রমাণ নিয়ে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মনগড়া কথা বললে তো হবে না। তারা সবসময় অন্ধকারে ঢিল ছুড়ে। বিএনপির সব নেতাই নির্বাচনী প্রচারে কাজ করে চলেছেন। আমরা তো নির্বাচন কমিশনের আইনের কারণে প্রচারে নামতেই পারছি না।

সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে দাবি করে তিনি বলেন, আমাদের সময়ে সব নির্বাচনই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত হয়েছে। ঢাকার দুই সিটি নির্বাচনও গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে।

-এটি