রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যমান জ্বালানি সংকটের কারণ যুদ্ধ, সরকার দায়ী নয়: রিজভী ‘শিক্ষার্থী না থাকায় খালি থেকে যাচ্ছে পলিটেকনিক-ভোকেশনাল’  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮ ‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ

ইরানের হামলায় মস্তিষ্কজনিত আঘাতের শিকার ৩৪ সেনা: আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার ঘটনায় ৩৪ সেনা মস্তিষ্কের আঘাতজনিত সমস্যায় ভুগছে বলে জানিয়েছে পেন্টাগন। যদিও এর আগে ওই হামলায় মাত্র ৮ সেনা আহত হওয়ার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২৫ জানুয়ারি) বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

পেন্টাগন জানায়, আহত ৩৪ সেনার মধ্যে ১৭ জনকে মেডিক্যাল পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে ৩৪ সেনার আহত হওয়ার খবরে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। ইরানের মিসাইল হামলার পরপর ট্রাম্প বলেন, ওই হামলায় মার্কিনিদের তেমন উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মাত্র ৮ জন সেনা কিছুটা আহত হয়েছেন।

সে সময় ট্রাম্প এও বলেন, ইরানের হামলায় ক্ষয়ক্ষতি কম হয়েছে বলেই তাদের আর পাল্টা হামলা করা হয়নি। যদি ক্ষয়ক্ষতি বেহসি হতো তাহলে ‘দাঁত ভাঙা জবাব দেওয়া হতো’।

কিন্তু এখন নতুন করে পেন্টাগন জানাচ্ছে যে, ইরানের মিসাইল হামলায় ৩৪ সেনা আহত। এ তথ্যে ট্রাম্পের পূর্বের বক্তব্য ঘিরে সমালোচনা উঠছে।

এদিকে পেন্টাগন এও জানায়, সোলেমানি হত্যার জেরে ইরানের ওই ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েক মার্কিন সেনা আহত হলেও একজনও নিহত হননি। ক্ষেপণাস্ত্র হামলার কালে বেশিরভাগ সেনাই বাঙ্কারে অবস্থান নিয়েছিল।

শুক্রবার (জানুয়ারি ২৫) মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জোনাথন হফম্যান জানান, আহত সেনাদের মধ্যে ৮ জনকে আমেরিকা ও ৯ জনকে জার্মানিতে পাঠানো হয়েছে।

এছাড়া বাকি ১৭ জনের মধ্যে ১৬ জনকে ইরাকে ও একজনকে কুয়েতে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আবারও নিজেদের কাজে যোগ দিয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ