রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮ ‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা

জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় এক শহরে গোলাগুলির ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। আজ শুক্রবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, রট এম সী শহরে রেল ষ্টেশনের কাছে এক ভবনে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে একজনকে আটক করেছে পুলিশ।

এছাড়া পুলিশ জানিয়েছে, হতাহতদের সঙ্গে হামলাকারীর আগে থেকে সম্পর্ক আছে। তারা একে অপরের চেনাজানা। তবে এই ঘটনায় অন্য কেউ জড়িত নেই।

বিল্ড ওয়েবসাইট বলা হয়েছে, হামলায় নিহতরা পরিবারের সদস্য। তবে এ নিয়ে পুলিশের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় আরও দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ