রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮ ‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা

এবার সোলেইমানির ঘনিষ্ঠ কমান্ডারকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহতের শোক কাটিয়ে উঠার আগেই ইরানের আরেক শীর্ষ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামিকে হত্যা করা হয়েছে। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার ছিলেন ও সোলাইমানির অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত।

বুধবার (২২ জানুয়ারি) ইরানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ খুজেস্তানের দারখোভিন শহরে নিজ বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করে দুই আততায়ী।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ খুজেস্তানের দারখোভিন শহরে মঙ্গলবার দুই মোটরসাইকেল আরোহী বাসিজ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামিকে তার বাড়ির সামনে গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলির আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে এ হত্যার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

মোজাদ্দামি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বাসিজ ফোর্সের অন্যতম প্রভাবশালী কমান্ডার ছিলেন। আইআরজিসির মোট পাঁচটি ফোর্স রয়েছে। এর মধ্যে বাসিজ ফোর্স একটি। ইরানে যেকোনো আন্দোলন দমাতে এই ফোর্স ব্যবহার করা হতো।

উল্লেখ্য, এর আগে গত ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানি। এরপর থেকেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ