রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা মুক্তির স্বাদ

হলিউড-বলিউডের কঠোর সমালোচনায় ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলামঃ ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

গত সোমবার (২০ জানুয়ারি) পাকিস্তানের ডিজিটাল মিডিয়ার বিশিষ্ট লোকজনদের সঙ্গে এক আলোচনাসভায় যোগ দেন ইমরান খান। সেখানে পাকিস্তানে যৌন অপরাধ বৃদ্ধির জন্য ভারতকেই দায়ী করে তিনি।

পাকিস্তানের অর্থনীতি-সমাজের সামনে চ্যালেঞ্জ প্রসঙ্গে ইমরান বলেন, মোবাইলের ব্যাপক ব্যবহারের ফলে দেশের ছোট ছোট ছেলে মেয়েদের হাত এমন সব বিষয়বস্তু চলে আসছে যা আগে ভাবাই যেত না।

স্কুলে ড্রাগের প্রচলন বাড়ছে দ্রুত। দ্বিতীয়ত দেশের যৌন অপরাধ লাফিয়ে বাড়ছে। বাড়ছে শিশু পর্নগ্রাফির প্রচলন।

ইমরান খান বলেন, আমরা যেসব বিনোদনমূলক জিনিস দেখি তা প্রথমে তৈরি হয় হলিউডে। সেখান থেকে তা আসে বলিউডে। তারপর আসে পাকিস্তানে। এমনকিছু জিনিস পশ্চিমি দুনিয়ার সংস্কৃতি আসছে যা আমরা বুঝি না। বলিউডের সবচেয়ে খারাপ জিনিসটা আমরা নিচ্ছি।

এতে আমাদের সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে। এর প্রভাব ভারতে পড়ছে। আমাদের এখানেও দেখতে পাবেন। বলিউডে যেসব ড্রামা তৈরি হয় তার সঙ্গে আমাদের সংস্কৃতির যোগ নেই। এর জন্য অল্টারনেটিভ তৈরি করতে হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ