বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

লেবাননের সীমান্তে এন্টি-টানেল সেন্সর নেটওয়ার্ক বসাচ্ছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের সাথে দখলকৃত অঞ্চলের সীমান্তে অবস্থিত বিভিন্ন সুড়ঙ্গ আবিষ্কার করার জন্য অবৈধ রাষ্ট্র ইসরায়েলি সরকার ভূগর্ভস্থ নেটওয়ার্কের নির্মাণকাজ শুরু করেছে।

লেবাননের হিজবুল্লাহর খনন করা একটি টানেল ধ্বংসের দাবী করার এক বছর পর ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ঘোষণা করেছে লেবানন-ইসরায়েল সীমান্তে সুড়ঙ্গ আবিষ্কার করার জন্য এন্টি-টানেল সেন্সর নেটওয়ার্কের নির্মাণকাজ শুরু করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে জোনাথন ক্যানরিক্স ঘোষণা করেছে, এই প্রকল্পটি ভূমিকম্প এবং অ্যাকোস্টিক সেন্সর নেটওয়ার্ক যা ভূগর্ভে স্থাপন করা হবে।

সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেছে দক্ষিণ লেবাননের শান্তিবাহিনীকে আমাদের এই প্রকল্প সম্পর্কে অবগত করেছি। এর মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছে যে আমরা যে পদক্ষেপ গ্রহণ করেছি, সে সম্পর্কে সকলে অবগত রয়েছে। জোনাথন ক্যানরিক্স আরো বলেছে, এই প্রকল্পটি সম্পন্ন হতে দুই মাস সময় লাগবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ