রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘রহস্যময় প্রাণঘাতী’ করোনা ভাইরাসে চীনে আক্রান্ত ৪৪০ জনের মধ্যে নয় জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার চীনের স্বাস্থ্য কর্মকর্তারা একথা জানিয়েছেন।

দেশটির হুবেই প্রদেশে জনসমাবেশ নিরুৎসাহিত করা ও হাসপাতালের নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোর করার মতো বিভিন্ন পদক্ষেপ নিয়ে চীনের কর্তৃপক্ষগুলো এই ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা আরও দুই হাজার ১৯৭ জনকে শনাক্ত করার কথা নিশ্চিত করে ভাইরাসটি ‘হাঁচি, কাশির মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে’ বলে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ভাইস চেয়ারম্যান লি বিন জানিয়েছেন।

এদিকে চীনের স্বাস্থ্য কমিশন দেশজুড়ে নাগরিকদের ঘনবসতিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ও হুবেই প্রদেশের কর্তৃপক্ষকে ছুটির দিনগুলোতে জনসমাবেশ কমানোর নির্দেশ দিয়েছে।

চীন বিশ্ব স্বাস্থ সংস্থার সঙ্গে সহযোগিতা বাড়ানোরও পদক্ষেপ নিচ্ছে বলে কমিশনের ভাইস চেয়ারম্যান লি জানিয়েছেন।

এ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার জরুরি এক বৈঠকে মিলিত হচ্ছে। নতুন করোনা ভাইরাসের এ প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করা হবে কি না, বৈঠকে এটি পর্যালোচনা করে দেখা হবে।

উল্লেখ্য, চীনের উহান শহরেই গত ডিসেম্বর করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এছাড়া প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়া এই ভাইরাসে ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, জাপান ও যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ