রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ

মসজিদ চত্বরেই মুসলিমদের টাকায় বিয়ে হলো হিন্দু মেয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দরিদ্র পরিবারের এক হিন্দু মেয়ের বিয়ের আয়োজন ও সমস্ত খরচ দিয়েছে ভারতের কেরালের আলাপুঝার চেরুভাল্লি মুসলিম জামায়াত মসজিদ কমিটি।

আনন্দবাজার পত্রিকার বরাতে জানা যায়, এলাকার সে মসজিদ চত্বরেই হিন্দুমতে বিয়ে পড়ান পুরোহিত। গতকাল রোববার মসজিদ প্রাঙ্গণে বিয়ের সময় উপস্থিত ছিলেন দুই সম্প্রদায়েরই অতিথি। তাদের জন্য ছিল কেরালের ঐতিহ্যবাহী নিরামিষ ভোজও।

খবরে বলা হয়, বিয়ের পাত্রের নাম শরৎ এবং পাত্রী অঞ্জু। অঞ্জুদের পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। যে কারণে মসজিদ কমিটির কাছে সাহায্য চেয়েছিলেন অঞ্জুর মা। মেয়ের বিয়ের আয়োজন করে দেয়ার আবেদন জানিয়েছিলেন তিনি।

মায়ের আর্জিতে সাড়া দিয়ে মসজিদ কর্তৃপক্ষ অঞ্জুকে বিয়ের উপহার হিসেবে ১০টি স্বর্ণমুদ্রা এবং দুই লাখ টাকা দেয়। হাজার লোকের খাওয়া-দাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল।

ফেসবুকে নবদম্পতি শরৎ-অঞ্জু, তাদের পরিবার এবং মসজিদ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কেরালের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন, কেরাল সাম্প্রদায়িক সম্প্রীতির এই সুন্দর উদাহরণ বজায় রাখতে হবে।

ফেসবুকে শরৎ-অঞ্জুর বিয়ের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই বিয়ে এমন সময় হল, যখন দেশে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। কেরাল ঐক্যবদ্ধ ছিল এবং আমরা ঐক্যবদ্ধই থাকব।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ