শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

শহরের প্রতিটি মহল্লায়, মফস্বলের প্রতিটি গ্রামে মক্তব প্রতিষ্ঠা জরুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সালাহউদ্দীন জাহাঙ্গীর।।

সারা দেশে অধিক হারে মক্তব প্রতিষ্ঠা করুন! শহরের প্রতিটি মহল্লায়, মফস্বলের প্রতিটি গ্রামে ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বিত আধুনিক সিলেবাসভিত্তিক মক্তব প্রতিষ্ঠা সমাজ বিপ্লবের জন্য অত্যন্ত জরুরি পদক্ষেপ। ঢাকা শহর বা নগরকেন্দ্রিক বড় প্রতিষ্ঠানে চাকরির চিন্তা বাদ দিয়ে যার যার এলাকায় চলে আসুন।

আপনার নিজের জনপদে দীনিশিক্ষার অভাবে শিশুরা কিন্ডারগার্টেনে গিয়ে হাট্টিমাটিমটিম শিখছে। এই শিশুরাই বড় হয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়ে নাস্তিক্যবাদ শিখছে। তখন আপনি তাদের বিরুদ্ধে ওয়াজের মঞ্চ গরম করছেন, কাফের ফতোয়া দিচ্ছেন, উত্তর গেটে মিছিল হাঁকাচ্ছেন।

এসব করার আগে একবার ভাবুন, তাদের দীনিশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব ছিল আমার-আপনার, আমরা সেই দায়িত্বপালনে ব্যর্থ হচ্ছি বলেই তারা দীনের ব্যাপারে উদাসীন হয়ে আছে।

দাঈ হতে চাইলে ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নিতে শিখুন!

“আর তাদের প্রত্যেক দলের এক অংশ কেন বের হয় না, যাতে তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে ভিতিপ্রদর্শন করতে পারে—যখন তারা তাদের কাছে ফিরে আসবে, যাতে তারা সতর্ক হয়।” সুরা তওবাহ, আয়াত ১২২

সালাউদ্দিন জাহাঙ্গীরের ফেসবুক পেইজ  থেকে নেয়া

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ