রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ কুমিল্লায় সচেতন আহলে সুন্নাতের সিরাতসভা

নির্বাচন পিছিয়ে নয়, এগিয়ে আনলে ভালো হতো: তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নির্বাচন না পিছিয়ে বরং এগিয়ে আনলে বেশি ভালো হতো বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

গতকাল শনিবার (১৮ জানুয়ারি) রাতে গোপালগঞ্জ সমিতির একটি অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, পরীক্ষাটি শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন না পিছিয়ে যদি এগিয়ে আনা যেতো তাহলে আরও ভালো হতো।

এটা আমার ব্যক্তিগত মতামত। শিক্ষার্থীদের প্রস্তুতির যে ব্যাপার আছে, সেখানে ব্যাঘাত ঘটবে। এমনিতেই নির্বাচনী কার্যক্রমের কারণে তাদের পড়াশোনার কিছুটা ব্যাঘাত হচ্ছে।

সরস্বতী পূজা ৩০ তারিখ পর্যন্ত বর্ধিত থাকায় এটা নিয়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের আকাঙ্ক্ষা এবং আবেগের জায়গা ছিল উল্লেখ করে তাপস বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের অসুবিধার জায়গা থেকে এবং আবেগের জায়গা থেকে নির্বাচন পেছানোর বিষয়টি বিবেচনাটি আগেই কমিশনের করা উচিত ছিল। আমরা দেখেছি এটা নিয়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের অনেক মনঃক্ষুণ্ণ ও কষ্ট ছিল।’

সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা ও সিটি নির্বাচন অনুষ্ঠান একই দিনে হয়ে যাওয়ায় শনিবার (১৮ জানুয়ারি) রাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ