রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ কুমিল্লায় সচেতন আহলে সুন্নাতের সিরাতসভা

চিনা প্রেসিডেন্টের নামের অশ্লীল অনুবাদের জন্য ক্ষমা চাইলো ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নামের অত্যন্ত অশ্লীল অনুবাদ করায় ইতিমধ্যেই কাঠগড়ায় ফেসবুক। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং বর্তমানে রয়েছেন মায়ানমার সফরে।

জানা যায়, সফরের দ্বিতীয় দিনে শনিবার মায়ানমারের নেত্রী আং সাং সুচির সঙ্গে একটি নৈশভোজে যোগ দেন জিনপিং। সেই সময়েরই একটি ছবি আং সাং সুচি তার ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করতেই শুরু হয়েছে বিতর্ক। ছবিটির ক্যাপশনে বার্মিজ ভাষায় লেখা হয়েছিল চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্মাননায় এই ডিনার।

তবে ফেসবুকে বার্মিজ থেকে ইংরেজি অনুবাদ করতেই ঘটল বিপত্তি। অনুবাদে প্রেসিডেন্টের নামের খুব অশ্লীল মানে দেখালো ফেসবুক। যদিও এই ঘটনার পরেই ফেসবুকের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে বলা হয়েছে কারিগরি ত্রুটির কারণেই এমন ভুল হয়েছে।

একটি বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করে ফেসবুক জানায়, একটি কারিগরি ত্রুটির কারণে বার্মিজ থেকে ইংরেজি অনুবাদ ভুল দেখাচ্ছিল।পরবর্তীতে এই ঘটনা যাতে আর না ঘটে সেই বিষয়ে সচেতন থাকবে বলে জানিয়েছে ফেসবুক।

সূত্রের খবর, ২০০৯ সালের জুলাই মাসে ফেসবুককে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছিল চিনে। যদিও হংকংয়ে চালু রয়েছে ফেসবুক। দেশে ফেসবুক নিষিদ্ধ হলেও চিনের বেশ কিছু সংস্থাই ফেসবুকে নিয়মিত বিজ্ঞাপন দেয় বলে জানা যাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ