রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ কুমিল্লায় সচেতন আহলে সুন্নাতের সিরাতসভা

হিজাব নিষিদ্ধ করার প্রতিবাদে হিজাব পরে সুইডেনের রাস্তায় অমুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুইডেনের ডানপন্থি রাজনৈতিক দল ‘সুইডেন ডেমোক্রেট’ এর প্রস্তাবনায় লিবারেল কনজারভেটিভ প্রধানরা হিজাব নিষিদ্ধ করে আইন প্রবর্তণ করায় হিজাব পরেই প্রতিবাদ জানিয়েছে দেশটির ছয় শিক্ষিকাসহ আরো অনেক অমুসলিম নারী।

জানা যায়, সুইডেনের ডানপন্থি রাজনৈতিক দল ‘সুইডেন ডেমোক্রেট’ এর প্রস্তাবনায় লিবারেল কনজারভেটিভ প্রধানরা এবং দক্ষিণ সুইডেনের স্কুরুপ পৌরসভা হিজাব নিষিদ্ধ করে আইন প্রবর্তণ করে। ওই আইনে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের হিজাব পরিধান নিষিদ্ধ করা হয়। মস্কোভিত্তিক বার্তা সংস্থা স্পুটনিক নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবাদ করা ওই ছয় শিক্ষিকা জানান, মুসলিম শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানাতেই তারা হিজাব ব্যবহার করেছেন। এ ছাড়া হিজাববিরোধী এ আইনের বিরোধিতা করে স্কুরুপ টাউন হলের বাইরে প্রতিবাদ করেছে স্থানীয় মুসলিম সংগঠনগুলো। এই আইনকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে ‘মালমোস ইয়াং মুসলিম’ এর প্রধান তাসনিম রউফ বলেন, ‘এই আইনের মাধ্যমে মুসলিম নারীদের পোশাক নির্বাচন ও তাদের গণতান্ত্রিক অধিকারকে অস্বীকার করা হয়েছে।’

পৌরসভার সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে প্রস্টামোসেসকোলনের প্রধান শিক্ষক মাতিয়াস বলেন, ‘আমি বা আমার সহকর্মীরা কেউ এটি প্রয়োগ করব না। আর উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব পৌরসভার।’

ওই আইনে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের হিজাব পরিধান নিষিদ্ধ করা হয়। মস্কোভিত্তিক বার্তা সংস্থা স্পুটনিক নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবাদ করা ওই ছয় শিক্ষিকা জানান, মুসলিম শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানাতেই তারা হিজাব ব্যবহার করেছেন।

এ ছাড়া হিজাববিরোধী এ আইনের বিরোধিতা করে স্কুরুপ টাউন হলের বাইরে প্রতিবাদ করেছে স্থানীয় মুসলিম সংগঠনগুলো। এই আইনকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে ‘মালমোস ইয়াং মুসলিম’ এর প্রধান তাসনিম রউফ বলেন, ‘এই আইনের মাধ্যমে মুসলিম নারীদের পোশাক নির্বাচন ও তাদের গণতান্ত্রিক অধিকারকে অস্বীকার করা হয়েছে।’

পৌরসভার সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে প্রস্টামোসেসকোলনের প্রধান শিক্ষক মাতিয়াস বলেন, ‘আমি বা আমার সহকর্মীরা কেউ এটি প্রয়োগ করব না। আর উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব পৌরসভার।’ সূত্র: স্পুটনিক নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ