রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ কুমিল্লায় সচেতন আহলে সুন্নাতের সিরাতসভা

তুষারপাতে ১২৯ আরোহী নিয়ে ছিটকে পড়লো মার্কিন বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ১২৯ জন আরোহী নিয়ে কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সিওয়ে থেকে ছিটকে পড়েছে।

তথ্যমতে স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে তুষারপাতের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিমানবন্দরটির মুখপাত্র জো ম্যাকব্রাইডের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, উড্ডয়নের ঠিক আগমুহূর্তে ডেল্টা এয়ারলাইন্সের এ৩১৯ বিমানটি ছিটকে পড়ে। এ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের বাসে করে যাত্রীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয়া হয়। ফ্লাইটটি কানসাস বিমানবন্দরে থেকে মিশিগানের ডেট্রয়েট শহরের উদ্দেশে যাত্রা করছিল।

ডেল্টা এয়ারলাইন্সের এক বিবৃতিতে দুর্ঘটনার কারণে সময়ক্ষেপণ এবং যাত্রীদের অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। দুর্ঘটনার সময় বিমানটিতে ১২৩ জন যাত্রী ও ছয়জন আরোহী ছিলেন। তাদের কেউ হতাহত হয়নি বলে উল্লেখ করা হয়।

তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি কার্যালয় পর্যন্ত বন্ধ হয়ে গেছে অনেক স্থানে। আবহাওয়াজনিত কারণে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ