বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

গোপনে সিরিয়ায় ৭৫ ট্রাক সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোলাইমানি হত্যার জেরে মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। একে অপরকে হুমকি-পাল্টা হুমকি দিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। এ দুটি দেশ যে কোনো মুহূর্তেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় ৭৫ ট্রাক সেনা ও অস্ত্র পাঠিয়েছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি।

আজ শনিবার (১৮ জানুয়ারি) প্রকাশিত এক খবরে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোনো প্রকার ঘোষণা ছাড়াই গোপনে সিরিয়ার তেলসমৃদ্ধ কয়েকটি এলাকায় অন্তত ৭৫ ট্রাক সেনা, অস্ত্র ও সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

এ ব্যাপারে সিরিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের অভিযোগ, তেলসমৃদ্ধ এলাকাগুলোতে এসব সেনা মোতায়েন করা হয়েছে। এ ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের লক্ষ্য তেলসহ প্রাকৃতিক সম্পদ লুটপাট করা।

এ দিকে মার্কিন সামরিক বাহিনীর একটি অংশ ইতোমধ্যে সেনা মোতায়েনের বিষয়টি স্বীকার করেছে। তবে তাদের দাবি, ইরাক ও সিরিয়ার আইএস জঙ্গি দমনে এসব সেনা পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ