শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

ইশা ছাত্র আন্দোলন রামপুরা থানা শাখার কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবরাহিম শওকত:

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রামপুরা শাখার থানা সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার হাতিরঝিল মহানগর প্রজেক্ট আল ফুরকান স্টুডেন্ট ক্লাবে এটি অনুষ্ঠিত হয়।

ইশা ছাত্র আন্দোলন রামপুরা শাখার সভাপতি মুহাম্মদ আবু বকরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলাম।

তিনি বলেন, আজ নগরবাসী নিরাপদ নয়, জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে সবাই নিরাপদ থাকবে এবং জনগণ তাদের ন্যায্য অধিকার পরিপূর্ণ ফিরে পাবে। আমি আশা করি আগামী ৩০ তারিখ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি নির্বাচনে হাতপাখারই জয় হবে।

সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম এর সঞ্চালনা প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া কারীমিয়া আরবিয়া রামপুরার সিনিয়র মুহাদ্দিস মুফতি মুহাম্মাদ ওয়ালিউল্লাহ ও আবু সাঈদ গ্লোবাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শেখ ফজলুল করীম মারুফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহ সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরব, রিয়াদ শাখার সাবেক সভাপতি আলহাজ্ব হাফেজ মুহাম্মাদ আলমাছ উদ্দিন নোমানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, রামপুরা থানা শাখার সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান খান, ঢাকা মহানগর উত্তরের কলেজ বিষয়ক সম্পাদক কাজী মনজুর এ এলাহী রুহিন।

ইশা ছাত্র আন্দোলন হাতিরঝিল থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব বাশার আলী বাছির ও বনশ্রী সোসাইটির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন।

অনুষ্ঠান শেষে ২০১৯ এর কমিটি বিলুপ্ত করে ২০২০ সেশনের জন্য মুহাম্মদ আবু বকরকে সভাপতি মুহাম্মদ হাসিবুল ইসলামকে সহ-সভাপতি ও মুহাম্মদ রিয়াজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ