মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

টাঙ্গাইল জেলা জমিয়তের উদ্যোগে মুহাদ্দিসে হবিগঞ্জী রহ. এর স্বরণে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে প্রয়াত শায়খুল হাদীস, দেশবরেণ্য মুহাদ্দিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. এর স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার আছরের পর শহরের নগর জালফৈ বাইপাসস্থ জেলা জমিয়ত কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা জমিয়তের অন্যতম সহসভাপতি মাওলানা আব্দুল হাকিম নিজামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী শরীফুল ইসলাম কাসেমীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বিন ইয়ামিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নাজিমুদ্দিন, যুব জমিয়ত সভাপতি মাওলানা নূরুল ইসলাম, ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা জাকারিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় জমিয়ত নেতৃবৃন্দ বলেন, হবিগঞ্জী রহ. ছিলেন দেশ ও জাতির সম্পদ। তার মতো একজন বিজ্ঞ শায়খুল হাদীস ও মুহাদ্দিস দেশে বিরল। দেশের পাশাপাশি তিনি বহির্বিশ্বেও ছিলেন বিশেষ সম্মানিত ও সমাদৃত। তাকে হারিয়ে আমরা আমাদের এক মহান অভিবাবককে হারিয়েছি। জমিয়তের ক্ষেত্রে তার অবদান ছিলো অসামান্য। তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। আমৃত্যু জমিয়তি হওয়ার জন্য লড়ে গেছেন। বাতিলের বিরুদ্ধে তিনি ছিলেন সদা বলিষ্ঠ কণ্ঠস্বর। তার হুঙ্কারে তাগুদের মসনদ কেঁপে উঠতো। আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করুন।

সভা শেষে জমিয়তের অন্যতম সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহকারী মহাসচিব মাওলানা মাসউদুল করীম, কিশোরগঞ্জের বরেণ্য আলেম মাওলানা আযহার আলী আনোয়ার শাহসহ দেশের অসুস্থ থাকা সকল উলামা হযরতের জন্য আশু সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

-এএ