রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা মুক্তির স্বাদ

বালাদ বিমান ঘাঁটিতে ৫ ক্ষেপণাস্ত্র হামলা কে করেছে এখনো জানা যায়নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের সালাউদ্দিন প্রদেশের দক্ষিণে মার্কিন ‘বালাদ’ বিমান ঘাঁটিতে হওয়া ৫টি ক্ষেপণাস্ত্র হামলা কারা করেছে এখনো জানা যায়নি। ৫টি ক্ষেপণাস্ত্র এই ঘাঁটিতে আঘাত হানে তবে ক্ষেপণাস্ত্র হামলায় কী ধরণের ক্ষতি হয়েছে তাও এখনও স্পষ্ট নয়।

জানা যায়, গত কয়েক দিনে এ নিয়ে দ্বিতীয় বার ‘বালাদ’ মার্কিনি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হলো। গত বৃহস্পতিবারও সেখানে হামলা হয়। কে বা কারা এ হামলা চালিয়েছে তা উল্লেখ করেনি ইরাকের এ টিভি চ্যানেল।

বালাদ ঘাঁটিটি হচ্ছে ইরাকে আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি। এটি বাগদাদ থেকে ৬৪ কিলোমিটার উত্তরে অবস্থিত। গত ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা বেড়েছে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করছে না।

অবশ্য গত ৮ জানুয়ারি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি প্রকাশ্যে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি ‘আইন আল আসাদে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সূত্র: আল ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ