রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা মুক্তির স্বাদ

বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল চীন-যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাণিজ্য যুদ্ধ শুরুর দু’ বছর পর, সংঘাত বন্ধে চুক্তি স্বাক্ষর করলো চীন-যুক্তরাষ্ট্র।

গতকাল বুধবার স্বাক্ষরিত প্রাথমিক বাণিজ্য চুক্তি অনুযায়ী, বিভিন্ন পণ্যে আরোপিত শুল্ক প্রত্যাহার করবে দু’দেশ।

একইসাথে মার্কিন পণ্য ও সেবা ক্রয় বাড়াবে চীন। প্রথম ধাপের চুক্তির ফলে ওয়াশিংটনের কাছ থেকে আগামী দু’বছর কমপক্ষে অতিরিক্ত ২০ হাজার কোটি ডলারের পণ্য নেবে বেইজিং।

এর মধ্যে পাঁচ হাজার কোটি ডলারের কৃষিপণ্যসহ অন্তর্ভুক্ত রয়েছে বিভিন্ন শিল্প ও জ্বালানি পণ্য আর সেবা। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৮ হাজার ৬০ কোটি ডলারের পণ্য নেয় চীন। এ অঙ্কের সাথে যোগ হবে নতুন ২০ হাজার কোটি ডলারের চুক্তি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উভয়পক্ষের সুষ্ঠু ও লাভজনক বাণিজ্য নিশ্চিতে আজ এক ঐতিহাসিক পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র-চীন। নিজ নিজ স্বার্থ বজায় রেখে এবার থেকে একযোগে কাজ করবে দু’দেশ। ওয়াশিংটন-বেইজিংয়ের এ সুসম্পর্ক নজিরবিহীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ