মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

ইমরান খানকে ভারতের আমন্ত্রণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত সফরে আসতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চলতি বছরের শেষভাগে সাংঘাই কোপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠক অনুষ্ঠিত হবে ভারতের নয়া দিল্লিতে। এই বৈঠকে যোগ দিতে ইমরান খানকে আমন্ত্রণ জানাবে ভারত।

আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসসিও’র আগামী বৈঠক সম্পর্কে অবগত করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, ‘চলতি বছরের শেষভাবে ভারতে এসসিও’র সম্মেলন আয়োজিত হবে। সম্মেলনে আট সদস্য দেশকেই আমন্ত্রণ জানানো হবে।’

এ হিসেবে ভারতের আমন্ত্রণ পাচ্ছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানও। যদিও এ বিষয়ে পকিস্তানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অর্থনীতি ও নিরাপত্তা নিশ্চিতে চীনের নেতৃত্বে ২০০১ সালে গঠিত হয় এসসিও। যাত্রার প্রথমে এই সংগঠনের সদস্য সংখ্য ছিল ছয়। চীন, রাশিয়া, কাজাখস্তান, তুর্কিস্তান, উজবেকিস্তান ও কিরগিস্তান প্রজাতন্ত্র। পরে ২০১৭ সালে এসসিওর সঙ্গে যুক্ত হয় ভারত এবং পাকিস্তান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ