মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

বিমান থেকে স্কুলের ওপর তেল পড়ে অসুস্থ ৬০ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী একটি বিমান থেকে বেশ কয়েকটি স্কুলের ওপর তেল ফেলে দিলে, সেই তেলে কমপক্ষে ৬০ জন অসুস্থ হয়ে পড়েছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। জানা যায়, বিমানটি লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে নামার আগে জরুরি অবতরণ করার আগে সেই তেল ফেলে দেয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিমানের ফেলে দেয়া ওই তেলের সংস্পর্শে তাদের ত্বকে চুলকানি ও শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাদেরকে চিকিৎসাও দেয়া হয়েছে। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়। সাধারণত জরুরি অবতরণের আগে দুর্ঘটনা এড়াতে বিমান থেকে কিছু তেল ফেলে দেয়া হয়।

তবে বিমান চলাচল সংক্রান্ত আইনে বলা আছে, এই তেল ফেলা যাবে শুধুমাত্র নির্ধারিত কিছু স্থানে এবং আকাশের অনেক উপর থেকে। ডেল্টা এয়ারলাইন্সের বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দিলে সেটি বিমানবন্দরে ফিরে আসছিল বলে জানা গেছে।

ডেল্টা কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে বলা হয়েছে, অবতরণের সময় বিমানের ওজন কমাতে বিমানটি থেকে তেল ফেলে দেয়া হয়েছে। তেল পড়েছে কমপক্ষে ছয়টি স্কুলের ওপর। এরকম একটি স্কুল পার্ক এলিমেন্টারি স্কুল, যা বিমানবন্দর থেকে ১৬ মাইল দূরে। বিমান থেকে তেল ফেলার সময় ওই স্কুলের দুটি ক্লাসের শিশুরা স্কুলের বাইরে ছিল।

অনেক বিমান, বিশেষ করে দূর পাল্লার ফ্লাইটের সময়, এতো তেল নিয়ে উড্ডয়ন করে যা তাদের অবতরণের সময় সর্বোচ্চ যতো ওজন হওয়ার কথা তার চাইতেও বেশি হয়। সাধারণত পথে তেল পুড়ে যাওয়ার কারণে ধীরে ধীরে বিমানটির ওজনও কমে আসে।

বিমানটি যখন কোন কারণে তার ফ্লাইট সংক্ষিপ্ত করে অবতরণ করতে বাধ্য হয় তখন এর ওজন এতো বেশি থাকে যা নিরাপদে অবতরণ করানো বিপদজনক হয়ে দাঁড়ায়। সে কারণেই পাইলটকে বিমান থেকে খুব দ্রুত তেল ফেলে দেয়ার সিদ্ধান্ত নিতে হয়। তবে সব বিমান থেকে তেল ফেলার এই সুবিধা নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ