মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বাংলা-আরবিসহ বহু ভাষায় বার্তা দিয়ে প্রশংসিত বার্নি স্যান্ডার্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন সিনেটর ও ডেমেক্র্যাট রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্স প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেছেন।

আজ বুধবার ভেরিফাইড ফেসবুজ পেজে ভিয়েতনামিজ, ফিলিপিন্স, হিন্দি, বাংলা, ইংরেজি, ফারসি, উর্দু, আরবিসহ বেশ কয়েকটি ভাষায় বার্তা দিয়েছেন যার অর্থ, স্বাস্থ্যসেবা একটি মানবাধিকার।

বহু ভাষা ব্যবহার করে পোস্টগুলো দেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। তারা নির্বাচনে বার্নির জয়কামনা করেছেন। শুধু তাই নয়, বার্নিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেরা প্রেসিডেন্টপ্রার্থী বলেও আখ্যা দিয়েছেন।

বাংলায় দেয়া পোস্টটিতে ৪ ঘণ্টায় ২ হাজারের বেশি লাইক ও ৩২৯ কমেন্ট পড়েছে এবং পোস্টটি শেয়ার করেছেন সাড়ে ৬০০ এর বেশি মানুষ।

বার্নি স্যান্ডার্স শিকাগো বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করেন এবং ১৯৬০ ও ১৯৭০ এর দশকে যুদ্ধবিরোধী এবং নাগরিক অধিকারের জন্য হওয়া আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৯০ সালে ৪০ বছরের মধ্যে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মার্কিন প্রতিনিধি সভার একজন প্রতিনিধি নির্বাচিত হন স্যান্ডার্স।

২০০৭ সালে সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি প্রতিনিধি সভায় অন্তর্ভুক্ত ছিলেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে শুরুতে খুব একটা গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে বিবেচিত না হলেও কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানে তার বিতর্ক প্রচারিত হবার পর হঠাৎই তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ