মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইরাকে মার্কিন ঘাঁটিতে ফের রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত তাজি নামক ঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে জানায় ইরাক সেনাবাহিনী। খবর পার্সটুডে’র।

এক বিবৃতিতে ইরাক সেনাবাহিনী জানায়, তাজি ঘাঁটিতে কয়েকটি রকেট আঘাত হানে। এতে কেউ হতাহত হয়নি। তবে কে বা কারা কীভাবে এ রকেট হামলা করলো সে বিষয়ে কিছু জানানো হয়নি বিবৃতিতে।

তাজি ঘাঁটিতে হামলার বিষয়ে এখন পর্যন্ত কেউ দায়ও স্বীকার করেনি।

ঘাঁটিটি মার্কিন সেনা ও তাদের মিত্র দেশের সেনাদের দখলে আছে। যৌথ বাহিনীর মুখপাত্র কর্ণেল মাইক চাগগিস জানান, খুব ছোট একটি হামলা হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ