মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

আহত শিক্ষার্থীদের দেখতে জামিয়া মিল্লিয়ায় মানবাধিকার কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) একটি দল মঙ্গলবার জামিয়া মিল্লিয়ায় পুলিশি কর্মকাণ্ডে আহত শিক্ষার্থীদের বক্তব্য রেকর্ড করতে ক্যাম্পাস পরিদর্শন করেছে।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, জামিয়া মিল্লিয়া ইসলামিয়া ক্যাম্পাসে সহিংসতার তদন্তের জন্য একটি দল পাঠানোর পরে রাইটস প্যানেল মামলাটির আরও একবার তদন্তের জন্য ১ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছিলো। পরবর্তিতে তারা আবারো আজ মঙ্গলবার ক্যাম্পাস পরিদর্শনে আসেন।

আজ মঙ্গলবার, প্রায় ৩৫-৪০ জনের এনএইচআরসি-র একটি টিম এ পরিদর্শনে ছিলেন। ছাত্রদের বক্তব্য লিপিবদ্ধ করতে সাংবাদিকসহ নানান সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এসএসপি মনজিল সায়নের নেতৃত্বে একটি দল ভার্সিটির ঘটনাগুলি মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত কিনা তা জানতে তদন্ত করছে।

তারা বলেন, একটি স্পট তদন্ত করার পরে, এনএইচআরসি জামিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনার আরও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। অধিকার প্যানেল দল জানুয়ারির মধ্যে এ তদন্ত শেষ করবে।

এনএইচআরসি জানিয়েছে, ডিসেম্বরে জামিয়া মিল্লিয়া অভিযোগ করে পুলিশ কর্তৃক শিক্ষার্থীদের অবৈধভাবে আটকে রেখে এবং থানায় নিয়ে গিয়ে নির্যাতন করে। এজন্য এ তদন্ত কমিটি গঠন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ