শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

জানাজার পর মৃতের মুখ দেখার হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন: জানাজার পর মৃত ব্যক্তির চেহারা দেখার হুকুম কী?

উত্তর: শরিয়তের নির্দেশনা হলো, অনতিবিলম্বে মৃতের কাফন-দাফন-জানাজার বন্দোবস্ত করা। বিশেষ কারণ ব্যতীত বিলম্ব করা বিধি সম্মত নয়। কাফন-দাফনে বিলম্ব না হওয়ার শর্তে জানাজার পূর্বে মৃতের চেহারা দেখা জায়েজ বটে; তবে জানাজার পর মৃতের চেহারা না দেখাই বরং উত্তম। অনেক সময় জানাজার পর মৃতের চেহারায় পরিবর্তনও চলে আসে। এতে এক মুসলমানের দোষ প্রকাশিত হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে।

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

أَسْرِعُوا بِالْجِنَازَةِ، فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُوْنَهَا إِلَيْهِ، وَإِنْ يَكُ سِوَى ذَلِكَ فَشَرٌّ تَضَعُوْنَهُ عَنْ رِقَابِكُمْ

অর্থ: তোমরা দ্রুত জানাজার নামাজ পড়ে লাশ দাফন কর। কেননা যদি মৃত ব্যক্তি পুণ্যবান হয়, তবে তোমরা ‘ভাল’-কে দ্রুত কবরে সমর্পণ কর। আর যদি অন্যরূপ হয়, তাহ’লে ‘মন্দ’-কে দ্রুত তোমাদের কাঁধ থেকে নামিয়ে দাও। (বুখারি ১৩১৫) (আবু দাউদ ১/১৫৮)

وقال في الہندیة: ویبادر إلی تجہیزہ ولا یوٴخر

অর্থ: জানাজায় বিলম্ব নয়; দ্রুত করা বিধেয়। (ফাতওয়ায়ে হিন্দিয়া ১/১৫৭)

سألتُ یوسف بن محمد عمن یرفع الستر عن وجہ المیت لیراہ، قال: لا بأس بہ

ইউসুফ বিন মুহাম্মদ রাহ. কে মৃতের চোহারা দেখার ব্যাপারে জিগ্যেস করা হলে তিনি বলেন, মৃতের চেহারা দেখাতে কোন অসুবিধা নেই। (ফাতওয়ায়ে তাতারখানিয়া,৩/৭৮)

واللہ تعالیٰ اعلم

সূত্র: দারুল ইফতা, দারুল উলুম দেওবন্দ, ভারত।

-ওএএফ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ