শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

স্থানীয় মসজিদে দ্বিতীয় জামাত করা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: , জামাতে নামাজ শেষ হয়ে গেল ঐ মুহূতে কি সানি জামাত পড়া যাবে?। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বলেন, মসজিদে ইমাম ও মুয়াজিন স্থায়ীভাবে থাকবে সেখানে সানি জামাত পড়া যাবে না। আমি দলিলসহ জানতে চাই।

যদি উক্ত মসজিদটি আপনার স্থানীয় মসজিদ হয়, তাহলে হঠাৎ এমন হয়ে গেলে আপনার জন্য দ্বিতীয় জামাত মসজিদের বারান্দায় বা প্রথম জামাত যেখানে হয়েছিল সেখান থেকে একটু সরে গিয়ে পিছনে এসে পড়া যাবে। তবে এটাকে অভ্যাসে পরিণত করা যাবে না। অর্থাৎ নিয়মিত এভাবে দ্বিতীয় জামাত করা মাকরূহ হবে।

হঠাৎ একদিন দু’দিন হলে সমস্যা নেই।

আর যদি মসজিদটি স্থানীয় মসজিদ না হয়, বরং সফরের রাস্তায় হয়, তাহলে যেকোন অবস্থায় দ্বিতীয় জামাতে কোন সমস্যা নেই। সূত্র: রদ্দুল মুহতার-২/২৮৮।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ