বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মহানবী সা. কে কটুক্তিকারী সেই বয়াতি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের মির্জাপুরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদের ইমাম ও ইসলামের নানা বিষয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্যে দেওয়া অভিযুক্ত বয়াতি শরিয়ত সরকার (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) ভোরে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাশিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শরিয়ত সরকার উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের পবন মিয়ার ছেলে।

পুলিশ জানান, বয়াতী শরিয়ত সরকার গত ২৪ ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই থানাধীন রোহাট্রেক এলাকায় পালা গানের একটি অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদের ইমাম ও ইসলামের নানা বিষয়ে আপত্তিকর বক্তব্য করেন বলে অভিযোগ উঠে।

সেখানে তিনি দাবি করেন, গান বাজনা হারাম কোরআনে কোথাও এই কথা বলা হয় নাই। কেউ যদি হারাম প্রমাণ দিতে পারে তবে তাকে ৫০ লক্ষ টাকা দিবে বলে চ্যালেঞ্জ করেন। যারা নামাজ পড়ে সেজদা দিয়ে কপালে কালো দাগ করে, তাদের কপাল থেকে ১১৩টি কিরা বের হয় বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

যা পরবর্তীতে ইউটিউবের কল্যাণে ভাইরাল হয়ে গেলে তাকে গ্রেফতার ও বিচারের দাবিতে ফুঁসে উঠে স্থানীয় মুসলিম জনতা। মানববন্ধন, সমাবেশও করে তারা।

এবিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, বয়াতি শরিয়ত সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেফতার করে ১০দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

-বিএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ