বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

নিয়মিত নামাজিদের চাদর উপহার দিলেন চাঁদপুরের চেয়ারম্যান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদুপুর জেলার কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন। নিয়মিত ফজরের নামাজ জামাআতে আদায় করায় মুসল্লিদের মাঝে (শীতবস্ত্র) চাদর বিতরণ করে শিশু-কিশোর-যুবক-বৃদ্ধদের নামাজের প্রতি উদ্বুদ্ধ করেন।

চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ নিজ অর্থায়নে ৪নং পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর কেন্দ্রীয় জামে মসজিদ-এ চাদর বিতরণের মাধ্যমে তার এ কর্মসূচির উদ্বোধন করেন।

কেন্দ্রীয় মসজিদে চাদর বিতরণের পর গ্রামের আজিজিয়া জামে মসজিদেও চাদর বিতরণ করেন। পর্যায়ক্রমে তার ব্যতিক্রমী উদ্যোগ অন্যান্য মসজিদেও চলবে বলে জানান তিনি। তিনি ইউনিয়নের প্রতিটি গ্রামের মসজিদ, ইয়াতিমখানা ও মাদরাসায় মুসল্লিদের মাঝে (শীতবস্ত্র) চাদর বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছেন।

চেয়ারম্যানের এ ব্যতিক্রমী উদ্যোগ শিশু-কিশোর-যুবক ও বৃদ্ধসহ সর্বস্তরের জনগণের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। মসজিদে নিয়মিত মুসল্লিদের অংশগ্রহণ বাড়াতেই তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন।

মানুষ অবশ্যই আল্লাহকে রাজি-খুশি করার জন্য নামাজ আদায় করেন, তথাপি এমন প্রশংসনীয় উদ্যোগ মসজিদে মুসল্লি বাড়াতে সহায়তা করবে নিঃসন্দেহে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ