রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের তেল আবিব ও হাইফায় ইরানের মিসাইল হামলা ইরানের দক্ষিণ মিনাবের বালিকা বিদ্যালয়ে হামলা: নিহত বেড়ে ১১৮ আন্তর্জাতিক রেড লাইন কোনোভাবেই অতিক্রম করা যাবে না: চীন খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব কে দেবেন? ওমরাহ পালনে গিয়ে জেদ্দায় আটকা পড়লেন মুশফিকুর রহিম হাজিদের সেবা দিলে পুরস্কার, কষ্ট দিলে শাস্তি: ধর্মমন্ত্রী ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জমিয়তের ‘ইরানে মার্কিন-ইসরাইলি হামলা আধুনিক বিশ্বব্যবস্থার ব্যর্থতার আরেকটি ঘৃণ্য দৃষ্টান্ত’ আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক কাতার প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা

নাচ-গান ছেড়ে ধর্মীয় সংগীত ও ক্যালিগ্রাফি চর্চা করছেন রাবি পিরজাদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত বছরের নভেম্বরের শুরুতে নাচ-গানের দুনিয়াকে বিদায় জানানোর পরে নতুন জীবন শুরু করেছেন আলোচিত পাকিস্তানি অভিনেত্রী ও গায়িকা রাবি পিরজাদা। অন্ধকার থেকে আলোর পথে ফিরে এসেছেন তিনি। ধর্মীয় সংগীত ও ইসলামি ক্যালিগ্রাফি করে জীবনকে নতুনভাবে উপভোগ করছেন বলে জানান রাবি পিরজাদা।

৮ জানুয়ারি রাবি পিরজাদা এ সংক্রান্ত একটি ভিডিও  টুইট করেছেন, সেখানে দেখা যায়, পৃথক দুটি ক্যানভাসে রঙতুলির চমৎকার ব্যবহারে কুরআনে কারিমের সূরা ফাতিহা ও সূরা কদরের দারুণ দুইটি ক্যালিগ্রাফি তৈরি করছেন। আর ব্যাকগ্রাউন্ড থেকে ভেসে আসছে তার সুমধুর কন্ঠের সুন্দর একটি নাতে রাসুল।

ভিডিওর ক্যাপশনে লিখেছেন,‘যখন আল্লাহর পথে চলি, তখন স্বয়ং আল্লাহই সঠিক পথের দিশা দেন। আমি খুব শিগগির আমার এসব ইসলামি ক্যালিগ্রাফি প্রদর্শণ করব।’

উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরের ৪ তারিখে বিগত জীবনে তার থেকে ঘটে যাওয়া সমস্ত গোনাহ থেকে তাওবা করে নাচ-গানের দুনিয়াকে বিদায় জানান পাকিস্তানি বিখ্যাত এই শোবিজ তারকা। তিনি বলেন, ‘আমি রাবি পিরজাদা শোবিজ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আমার সব পাপ ক্ষমা করুন এবং মানুষের মনে আমার প্রতি যে রাগ জমা হয়েছে, তাও যেন কিছুটা কম হয়।’

https://twitter.com/i/status/1214943380150669313

ডেইলি পাকিস্তান অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ