আওয়ার ইসলাম: টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। শুক্রবার (১০ জানুয়ারি) ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল কার্যক্রম শুরু হবে। প্রথম দফায় তিনদিনে ইজতেমার শীর্ষ মুরব্বিরা ঈমান ও আমলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।
নজমের সাথীদের উদ্দেশে আজ আলোচনা হয়েছে, যা সন্ধ্যায় হওয়ার কথা ছিল তা আজ সকালেই শুরু হয়েছে বলে জানা গেছে। নজমের বয়ান করেছেন মাওলানা রবিউল হক। বয়ানে মাওলানা রবিউল হক বলেন, এত কষ্টে করে এসে <