সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছেলের সামনে বাবা নিহত সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬

দোয়া নিতে খালেদা জিয়ার সাক্ষাৎ চেয়ে তাবিথ-ইশরাকের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দোয়া নেয়ার জন্য তার সাক্ষাৎ চেয়ে কারা কর্তৃপক্ষের নিকট চিঠি দিয়েছেন তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

আজ বুধবার সকাল সাড়ে ৮টায় কারা কর্তৃপক্ষ বরাবর চিঠি দেন বিএনপির এই দুই মেয়র প্রার্থী।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দেশনেত্রীর দোয়া নিয়ে তাদের নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করতে চান।

তিনি আরো বলেন, এ জন্য দ্রুতই তারা তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাচ্ছেন। আশা প্রকাশ করছি, কারা কর্তৃপক্ষ তাদেরকে দেখা করার অনুমতি দেবেন।

এর আগে গত রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে তার বোন সেলিমা ইসলাম বলেন, ‘তার (খালেদা) শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তার সুগার লেভেল এখন ১৮। হাত এবং পায়ে প্রচণ্ড ব্যথায় ভুগছেন। তার বাম হাতের অবস্থা আরো খারাপ হয়েছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ