শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম

সিএএ বিরোধী আন্দোলনে একাকার হিন্দু-মুসলিম, মোদীকে ধন্যবাদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছে। শনিবার (৪ জানুয়ারি) এই আইনের বিরুদ্ধে আন্দোলনে নামে হায়দরাবাদের হিন্দু-মুসলিমরা।

তারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে স্লোগান দেয়। হিন্দু-মুসলিমদের মধ্যে এমন ভ্রাতৃত্ব নাগরিকত্ব আইনের কারণেই সৃষ্টি হয়েছে। তাই নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন হায়দরাবাদের বিক্ষোভকারীরা।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ মিটার জানায়, শনিবার বিকেলে হায়দরাবাদের ধর্নাচকে পদযাত্রায় অংশ নেয় বিক্ষুব্ধরা। সাম্প্রতিক সময়ে এটিই সেখানকার সবচেয়ে বড় পদযাত্রা, যেখানে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেয়। বিক্ষোভে অংশ নেওয়াদের মধ্যে ছিলেন সবস্তরের মানুষ। পদযাত্রায় বিভিন্ন ধরনের স্লোগান দেয় আন্দোলনকারীরা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, হিন্দু-মুসলিম ভাই ভাই, সিএএ বাই বাই।

আন্দোলনকারীরা এই সুন্দর সম্পর্কের জন্য নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন। তারা খোঁচা দিয়ে বলেন, মোদী-অমিতের এই আইনের কারণেই হিন্দু-মুসলিমদের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। এজন্য তাদের ধন্যবাদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ