বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

বাজারের ডাস্টবিনে নবজাতকের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল নগরীর একটি ডাস্টবিনে বাজারের ব্যাগ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ কারখানার মূল গেটের সামনের ডাস্টবিন থেকে নবজাতটির লাশ উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিএর দারোয়ান গণমাধ্যমকে জানান, সকাল থেকেই ডাস্টবিনে একটি বাজারের ব্যাগ দেখা যায়। কিন্তু কেউই ব্যাগ খোলার সাহস পাননি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগের ভেতর থেকে একটি নবজাতকের মৃতদেহ উদ্ধার করে।

বরিশাল কোতয়ালী মডেল থানার এএসআই সবুজ বলেন, দুপুর ২টার দিকে বিআইডব্লিউটিএর সামনের ডাস্টবিন থেকে ৭ থেকে ৮ মাসের এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে কে বা কারা নবজাতকের মৃতদেহটি সেখানে ফেলে গেছে তা জানা যায়নি।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ