বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

আল্লামা হবিগঞ্জীর ইন্তেকালে সিলেট মহানগর ছাত্র আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস মাওলানা তোফাজ্জল হক হবিগঞ্জীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি এম. ইসমাইল আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত।

৫ জানুয়ারি এক যৌথ শোকবার্তায় আল্লামা হবিগঞ্জী সাহেব রাহ. এর রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নেতৃবৃন্দ বলেন, আল্লামা তাফাজ্জুল হক  হবিগঞ্জী রহ. ছিলেন জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেটের শাইখুল হাদিস ও হবিগঞ্জ উমেদনগর জামেয়ার প্রতিষ্ঠাতে প্রিন্সিপাল, ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর  কেন্দ্রীয় সহ সভাপতি। তিনি দীনের প্রচার, ইলমে হাদিস চর্চা, দীন সম্প্রসারণ ও দীন প্রতিষ্ঠার ব্যাপারে অত্যন্ত ত্যাগী একজন ব্যক্তি।

আল্লামা তাফাজ্জল হবিগঞ্জী (৮২) আজ রোববার বিকাল ৪ টা ৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। সোমবার সকাল ১০টায় সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসা মাঠে তারা জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

আল্লামা তাফাজ্জল হবিগঞ্জী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ