বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সিলেটে মহানগর ইশা ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলা ও নগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ২টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সম্মেলনে বিগত কমিটি বিলুপ্ত করে ২০২০ সেশনের কমিটি গঠন করা হয়।

নগর কমিটিতে সভাপতি ইসমাইল আহমদ, সহ-সভাপতি মুহিবুর রহমান রনি ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত এর নাম ঘোষনা করা হয়। এবং জেলা কমিটিতে সভাপতি নূর উদ্দিন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মকবুল হুসাইন এর নাম ঘোষনা করা হয়।

নগর সভাপতি মুহাম্মাদ আবু তাহের মিসবাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত এবং জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমুন এর যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য শেষে শপথ বাক্য পাঠ করান ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি এম. হাসিবুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান।বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, জেলা সভাপতি মাও. সাঈদ আহমদ, সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ